ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

র‌্যাব-১৩'র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পিকআপ জব্দ গ্রেফতার-১

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:10 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ২৩ ফেব্রুয়ারী অনুমান রাত সোয়া নয়টার দিকে র‌্যাব-১৩'র সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন রাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চাংড়া গ্রামস্থ মজিবর রহমান এর বাড়ির সামনে আলম বাজার হতে বকুলতলাগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।  সোমবার ২৪ ফেব্রুয়ারী র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি আলুভর্তি পিকআপ তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার সদর থানাধীন তিস্তা পাঙ্গাটারী গ্রামের ছবির উদ্দিন এর ছেলে আব্দুর রহিম। পরবর্তী আইনানুপ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম