ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮

র‌্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:22 AM

news image

গত ২০২২ সালের ১৪ মার্চ, সকাল সাড়ে নয় টায় ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্ভুক্ত কাঠগড়া বাজার এলাকায় একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটে। র‍্যাব সুত্রে জানা যায়, একই বিল্ডিংয়ের প্রতিবেশীকে গ্যাসের চুলায় সমস্যার মিথ্যা কথা বলে ভিকটিমকে খালি বাসায় ডেকে এনে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এক যুবক। এ ঘটনায় ভিকটিম নিজে বাদীহয়ে ঢাকার আশুলিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। উক্ত ধর্ষন ও মামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকার আশুলিয়া থানা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষন মামলার ওয়ারেন্টভূক্ত প্রধান আসামী দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল (৬ ফেব্রুয়ারী) রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অন্তর্ভুক্ত বেদ দিঘী এলাকায় অভিযান চালিয়ে বর্ণিত ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার হাকিমপুর থানার অন্তর্ভুক্ত নওপাড়া গ্রামের মোঃ আব্দুল হান্নান হক এর ছেলে মোঃ আসাদুজ্জামান রকি (২৫)। ধর্ষক রকি ধর্ষণের পর থেকে আত্মগোপনে ছিলো।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে, রকি ধর্ষনের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। রকি জানায়, গ্রেফতার এড়ানোর জন্য সে ওই এলাকায় পালিয়ে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম