ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাব ১৩'র অভিযানে অপহরণকারী গ্রেফতার, নাবালিকা কিশোরী উদ্ধার

#

আবুল হোসেন বাবলু

০৮ এপ্রিল, ২০২৩,  3:24 AM

news image

প্রেমের ফাঁদে ফেলে নাবালিকা এক কিশোরীকে অপহরণের ঘটনায় কথিত প্রেমিক সজল কুমার মানিক (১৯)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ রংপুর। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুদ্ধের বাজার থেকে অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকৃত অপহরণকারী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন খাদিজা জোংরা সরকারেরহাট এলাকার সুদীর চন্দ্র রায় এর ছেলে। অভিযানকালে অপহৃতাকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের সাথে আসামী কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সুত্র ধরে সজল কুমার মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ২১ মার্চ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সেন্ট্রাল রোডস্থ সরকারি সিটি কলেজের সামন থেকে অপহরণ করে নিয়ে যায়। পবর্তীতে এ ঘটনায় (২৩ মার্চ) অপহরণ মামলা হয়। মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের জন্য রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ র‌্যাব-১৩ বরাবর একটি অধিযাচন পত্র দাখিল করেন।অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তদন্তের একপর্যায়ে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় কুড়িগ্রামের রাজারহাট থানাধীন বুদ্ধের বাজার থেকে আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী কিশোরীকে অপহরণ করার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত সজল কুমার মানিককে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম