ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‌্যাবের হাতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

#

২৬ এপ্রিল, ২০২৫,  3:53 AM

news image

আবুল হোসেন বাবলুঃ  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট সদর থানায় বাদীর দায়েরকৃত মামলার বরাত দিয়ে  জানানো হয়, আসামী রুবেল (২৫) ভিকটিমের অশ্লীল ছবি মোবাইলে ধারণপূর্বক তাকে ভয়ভীতি দেখিয়ে ও অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সংক্রান্তে ভিকটিম নিজে বাদী হয়ে লালমনিরহাট জেলার সদর থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানার মামলা নং-৩৭/২০৯, তারিখ- ১৩/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ।  উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাটি র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের নজরে আসলে আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় নিশ্চিত হলে ২৪ এপ্রিল আনুমানিক বিকেল পৌনে ছয়টার দিকে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং সিপিসি-২ সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্ভুক্ত ভাদাইল এলাকায় অভিযান চালায়। এ সময় উল্লেখিত মামলার আসামী রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রুবেল লালমনিরহাট সদর থানার অন্তর্ভুক্ত রাজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম