ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

র‌্যাবের পৃথক অভিযানে নীলফামারী ও রংপুর থেকে ফেনসিডিল সহ গ্রেফতার

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

আবুল হোসেন বাবলুঃ চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে র‌্যাব-১৩'র ব্যাটালিয়ান সদর এবং সিপিসি-২ গত ২৪ ঘন্টায় দুটি উল্লেখযোগ্য মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে। র‌্যাব-১৩ সিপিসি-২ এর অভিযানে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার। এর আগে ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি আভিযানে রংপুরের মিঠাপুকুরে ৬২২ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার। এ নিয়ে ২৪ ঘন্টায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে নীলফামারী ও রংপুরে ১হাজার ৯৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার ৩ ফেব্রুয়ারি র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্প নীলফামারীতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি), এনইউপি, পিসিজিএম, বিএন। অধিনায়ক আরাফাত ইসলাম জানান, রংপুর বিভাগের জেলা সমূহে মাদকের বিস্তার অন্যান্য বিভাগের তুলনায় অপেক্ষাকৃত কম হওয়া সত্বেও গত কিছুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কিছু দুষ্টু চক্র এর ব্যাপকতা বাড়ানোর চেষ্টা করে আসছে।

তাই নির্বাচন পরবর্তী সময়ে র‍্যাব-১৩ মাদক বিরোধী অভিযানে তার সর্বশক্তি প্রয়োগ করেছে। অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে, এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নীলফামারী থেকে গ্রেফতারকৃতরা হলো- জেলার ডিমলা থানাধীন ডালিয়া ক্লোজার পাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে হুমায়ন কবির (৩৪) একই থানাধীন ডালিয়া আদর্শ পাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)। এবং রংপুরের মিঠাপুকুর থানাধীন হেলেঞ্চা গ্রাম থেকে সবু মিয়ার স্ত্রী মোছাঃ শরিফা (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ গামী সড়কে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১৩২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব। এছাড়া অপর এক অভিযানে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রংপুর জেলার মিঠাপুকুরের হেলেঞ্চা গ্রামে শরিফা বেগমকে ৬২২ বোতল ফেন্সিডিলসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা সংস্থার নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রংপুরের মিঠাপুকুর ও নীলফামারী জেলার ডিমলা থানায় র‌্যাব বাদী হয়ে দুইটি মাদক মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম