ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

র‌্যাবের পৃথক অভিযানে অপহরণ ও হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

#

২৭ জানুয়ারি, ২০২৫,  6:57 PM

news image

রংপুর ব্যুরো : র‌্যাব-১৩ রংপুর, র‍্যাব-৪ মানিকগঞ্জ ও র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জ ক্যাম্পেরের সহায়তায় পৃথকভাবে যৌথ অভিযান চালিয়ে নীলফামারীর চাঞ্চল্যকর অপহরণ এবং হত্যা মামলার প্রধান দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার ২৭ জানুয়ারী র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত বছর ২৮ ডিসেম্বর ২০২৪ নীলফামারী জেলার জলঢাকা থানার অন্তর্ভুক্ত দক্ষিন বগুলাগাড়ী এলাকা থেকে অভিযুক্ত মোরছালিন ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জলঢাকা থানায় অপহরণ মামলা দায়ের করে। এই ঘটনাটি র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের দৃষ্টিগোচর হলে মামলার প্রেক্ষিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারী রাতে র‌্যাব-১৩ রংপুরের সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সদর থানার অন্তর্ভুক্ত বারুই ভিকুরা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী নীলফামারীর জলঢাকা থানাধীন আমরুলবাড়ী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মোরছালিন। অপরদিকে নীলফামারীর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামীকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ১৪ জানুয়ারী দুপুরে নীলফামারী জেলার সদর থানাধীন ইটখোলা (জুম্মাপাড়া হাতিবান্ধা) গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মামুন ইসলাম পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদের জেরে মারপিট করে তার স্ত্রী দীনা আক্তারকে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ সিপিসি-২ ও র‌্যাব-১১'র সিপিএসসি আদমজী নগর ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত সাইনবোর্ড ফুট ওভারব্রিজের নিচ থেকে মামুন ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম