ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার (২২) নামে এক এনজিও কর্মী  নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাম্প-১ এর সড়কে মোটরসাইকেলের পেছনে ডাম্পারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত রাবেয়া আক্তার কোটবাজার এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন জানান, অফিস শেষ করে রাবেয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। এসময় ডাম্পারের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে তিনি নিহত হন। এসময় আঘাত প্রাপ্ত হয় তার স্বামী হেলাল উদ্দিন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম