ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে 'সন্ত্রাসীদের গোলাগুলি', নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২২,  11:48 AM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সলিম উল্লাহ (৩৩) ও মোহাম্মদ জুবায়ের (২৮)। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগাজিন ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,

রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের দুর্বৃত্তের একটি দল। খবর পেয়ে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দু’টি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান শেখ মোহাম্মদ আলী। সুরতহাল শেষে নিহত রোহিঙ্গা সন্ত্রাসীদের লাশ রোহিঙ্গা ক‍্যাম্প থেকে উখিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম