ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবককে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২২,  11:48 AM

news image

কক্সবাজারের উখিয়ায় মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে খুন করেছে। এ হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই দিনে তিনজনকে কুপিয়ে খুন করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম