ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টায় ওই ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেন জানান, হঠাৎ করে তাদের শিবিরে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভায়। কিন্তু এরই মধ্যে শতাধিক রোহিঙ্গা ঝুপড়ি পুড়ে যায়। ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল আহমদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার পরই এ ঘটনা ঘটে। পরে একই দিন রাত পৌনে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাঁশ এবং পলিথিন দিয়ে তৈরি রোহিঙ্গাদের শতাধিক বসতঘর পুড়ে গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সোমবার রাতে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়রা মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে ৬০ থেকে ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা জানান, সোমবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ক্যাম্পে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। কীভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম