ঢাকা ০১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক নাস্তার টেবিলেই নিভে গেল ঢাবি অধ্যাপক দীপ্তি সাহার জীবন বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে উন্নতি আন্দোলন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুবি শিক্ষার্থীরা শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ছোট ঋণে খেলাপির উল্লম্ফন, এক বছরে বেড়েছে ২৪ লাখ গ্রাহক সুয়েজ খাল ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে তেল সরবরাহে বাড়ছে অনিশ্চয়তা মানিকগঞ্জে পাটের ভরা মৌসুম, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ

রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৬,  10:59 AM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।


বিশেষ দূত সার্জিও গর বলেন, আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লক্ষেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন।


যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন। এর আগে দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান তিনি।


উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় স্থানীয় রোহিঙ্গা ও  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরেন।


বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। আগামী শনিবার সকালে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম