ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

রোজার প্রথম দিনে দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৫,  10:53 AM

news image

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে আজ। এদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও স্বস্তির বৃষ্টি ঝরতে পারে ২ বিভাগে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোজার প্রথম দিনে রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে দ্বিতীয় রোজার দিন সোমবারও (৩ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে পরদিন মঙ্গলবার (৪ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে দ্বিতীয় রোজার দিনে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর তৃতীয় রোজার দিনে (মঙ্গলবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম