ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রোজায় নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, মানতে হবে যেসব নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:18 AM

news image

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে নতুন সময়সূচি। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই সময়সূচি কার্যকর থাকবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত। ডিএমটিসিএল গত ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। দিনভর যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে রাখা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা স্টেশন এলাকা কিংবা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণের অনুমতি থাকছে না। সংস্থাটি আরও জানিয়েছে, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন এই ব্যবস্থা কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম