ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

রোহিঙ্গারা দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  5:46 PM

news image

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশের ক্ষতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে প্রধানমন্ত্রী এ কথা জানান।  এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে।  তিনি আরও বলেন, বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। এসময় তিনি স্বাধীনতার পর গত ৫০ বছরে বিভিন্ন খাতে দেশের অর্জন তুলে ধরে বলেন, দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তাসহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। অনুষ্ঠানে বাংলাদেশ সেনা প্রধান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, যে সংকটই আসুক, একসাথে কাজ করলে তা মোকাবিলা করা যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম