ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২২,  5:30 PM

news image

জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে জয়পুরহাট রেলওয়ে বিভাগকে খবর দেন। জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় ভোরে স্থানীয়রা হাটতে গিয়ে রেললাইনের ওপরে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় রেল বিভাগকে খবর দেন। রেলওয়ের জয়পুরহাট থেকে জামালগঞ্জ ৭ কিলোমিটার দায়িত্ব পালনকারী গিয়াস উদ্দিন বলেন, বুধবার (১২ অক্টোবর) কোনো এক ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও ওই যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম