ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

রেড অ্যালার্ট নোটিশ: সামাজিক মাধ্যম থেকে উধাও আরাভ খান

#

২১ মার্চ, ২০২৩,  4:58 PM

news image

আন্তর্জাতিক পুলিশ সংস্থা - ইন্টারপোল আরাভ খানের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে পড়েছেন আলোচিত এ স্বর্ণ ব্যবসায়ী। পাশাপাশি ‘উধাও’ হয়ে গেছে তার দোকানের স্বর্ণালঙ্কারও। রোববার (১৯ মার্চ) পর্যন্ত আরাভ খানকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা গেলেও সোমবার (২০ মার্চ) একটি ফেসবুক স্ট্যাটাস ছাড়া তাকে আর চোখে পড়েনি। এদিকে আরাভ খানের আলোচিত জুয়েলার্সের দোকানেও কোনো স্বর্ণালঙ্কারের দেখা মেলেনি। কেবল বাজপাখির আদলে তৈরি স্বর্ণের লোগোটি এখন শোভা পাচ্ছে দোকানটিতে। ক্রেতারা তার দোকানে গিয়ে স্বর্ণ না পেয়ে ফিরে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আরাভের দোকান যেসব স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হয়েছিল সেসব ছিল আরেক ব্যবসায়ীর থেকে ধার নেয়া। এসব জুয়েলারির জন্য আরাভ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা জামানত রেখেছিলেন। কিন্তু আরাভ খানের বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর ওই ব্যবসায়ী জামানতের টাকা ফেরত দিয়ে স্বর্ণালঙ্কারগুলো ফিরিয়ে নিয়ে গেছেন। অন্যদিকে আরাভ জুয়েলারি উদ্বোধনের পর সাকিব আল হাসানসহ বাংলাদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন তারকা দেশে ফিরে এলেও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ এখনো আরাভ খানের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে পুলিশ কর্মকর্তা ফরহাদ হত্যা মামলার অপর এক আসামি আরাভের বাসায় অবস্থান করলেও ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হওয়ার পর তিনি ভারতে চলে গেছেন বলে আরও একটি সূত্র জানিয়েছে।  স্থানীয় স্বর্ণের বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আরাভ কয়েকদিনের মধ্যে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে রেড অ্যালার্ট জারির পর সে আদৌ দুবাই ছাড়তে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসীরা। তারা জানান, আরাভ খান তার ফেসবুক পেইজে যেসব সম্পদের কথা উল্লেখ করে পোস্ট করেছেন, সেসব তার কি-না - এ নিয়ে সন্দেহ রয়েছে। কেননা এরই মধ্যে আরাভ খানের বেশকিছু বিষয়ে অসঙ্গতি পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম