ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

রেগে গেলেন ঋতুপর্ণা

#

বিনোদন ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  10:38 PM

news image

টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে শুরু করে এ প্রজন্মের আরিফিন শুভ—সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। কাজের সূত্রে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।

সোমবার (১৪ আগস্ট) থেকে অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগে রোববার (১৩ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন ঋতুপর্ণা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নানা প্রশ্নের জবাব দেন এ অভিনেত্রী।

সম্প্রতি বাংলাদেশের কোনো সিনেমা দেখা হয়েছে? প্রশ্নোত্তরে ঋতুপর্ণা বলেন, বেশ কিছু ছবি রিলিজ হয়েছে। ‘সুড়ঙ্গ’ নিয়ে খুব আলাপ হচ্ছে। তার আগে ‘হাওয়া’। চঞ্চলের সঙ্গে আমার দেখা হলো কয়েক দিন আগে। আমরা আমেরিকাতে একটা শো করলাম একসঙ্গে। এগুলো নিয়ে আলাপ হচ্ছিল। তবে সিনেমা দেখার সময় হয়ে ওঠেনি।

৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? এমন প্রশ্নে রেগে যান অভিনেত্রী। রেগে গিয়ে বলেন, এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনো করতে নেই। আর ওই বয়সটা এখনও হয়নি আমার, যেটা আপনি বলছেন।

ঋতু বলেন, যতবার ঢাকায় আসি ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং। নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম