ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

রেগে গেলেন উরফি

#

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:48 AM

news image

বিভিন্ন কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। বিশেষ করে নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হরহামেশাই খবরের শিরোনামে থাকেন তিনি। কেউ কেউ তার ফ্যাশনের প্রশংসা করেন। তবে বেশিরভাগ মানুষই তার খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। নিজের আজব ফ্যাশন বজায় রেখেছেন। সম্প্রতি সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উরফি। তা দেখেই এক ব্যক্তি মন্তব্য করেন ‘এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ।’ এ কথা শুনেই মেজাজ হারান উরফি। তাকে চিৎকার করে বলতে থাকেন ‘তোমার বাপের কী?’ পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম