ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

রেকর্ড সৃষ্টির পর কমেই চলেছে স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৪,  11:37 AM

news image

গত ডিসেম্বরে রেকর্ড সৃষ্টির পর বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। গত সপ্তাহেও পতনের মধ্যে ছিল মূল্যবান এই ধাতুর দাম। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় তিন শতাংশ কমেছে। তথ্যমতে, গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১০ দশমিক ৭৫ ডলার বা দশমিক ৫৩ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয়েছে ২ হাজার ১৮ দশমিক ৩৮ ডলার। এর ফলে মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৮ দশমিক ৭৮ ডলার বা ২ দশমিক ৮৩ ডলার। এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়তে দেখা যায়। ৪ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ১২৪ দশমিক ৭৩ ডলারে উঠে যায়। মূল্যবান এই ধাতুটির এত দাম আগে কখনও বিশ্ববাসী দেখেনি। অবশ্য রেকর্ড সৃষ্টির পরপরই পতনের মধ্যে পড়ে স্বর্ণ। ওই দিনই প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ২ হাজার ২১ ডলারে নেমে আসে। একইদিনে ১০০ ডলার দাম কমে যাওয়ার ঘটনাও বিরল। এরপর কয়েক দফা স্বর্ণের দাম ওঠা-নামা করলেও গত এক মাস ধরে পতনের মধ্যেই রয়েছে। এদিকে বাংলাদেশ সবশেষ গত ১৯ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৯০ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম