ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস

#

ক্রীড়া প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:30 PM

news image

-এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। বাংলাদেশের এই দ্রুততম মানব প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে নিজের ক্যারিয়ারের সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৩ কাজাকিস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আজ সকালে ৬০ মিটার স্প্রিন্টের প্রতিযোগিতায় মাঠে নামেন ইমরান। ২য় হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব। যদিও এই স্প্রিন্টারের ব্যক্তিগত সেরা টাইমিং ছিল আরও ভালো। বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে ৬.৬৪ টাইমিং করেছিলেন তিনি।

সেমিফাইনালে নিজের সেই রেকর্ড ভেঙে ৬.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফাইনালে জায়গা করে নেন। ৬০ মিটার স্প্রিন্টের ফাইনাল ছিল বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে। আস্তানার সেই ফাইনালে ইমরান নিজেকে ছাড়িয়ে গেলেন আরেকবার। নিজের ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে হংকং এবং জাপানের প্রতিযোগিদের পেছনে ফেলে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের স্বর্ণই জিতে নিলেন ইমরান। আস্তানা থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু আরটিভি অনলাইনকে মুঠোফোনে জানিয়েছেন, ‘ইমরান ৬.৫৯ টাইমিং নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। এটা বাংলাদেশের জন্য ইতিহাস। ইমরানের এই সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী, অলিম্পিক ফেডারেশনের মহাসচিব, অ্যাথলেটিকস ফেডারেশনের পরিবার দোয়া করায় ধন্যবাদ জানাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম