ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড গড়েও আক্ষেপ এমবাপ্পের—“ফাইনালে মেসি গোল করবেই”

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৬,  4:58 PM

news image

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে চলতি আসরে গোলের তালিকায় মেসির সঙ্গেই ছিলেন কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপ ইতিহাসে গোলের তালিকায় ছিলেন এক ধাপ পিছিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দুই গোল করে তিনি এগিয়ে গেছেন দুটিতেই।

চলতি আসরে রিয়াল মাদ্রিদের তারকার গোল এখন ১০টি, মেসির ৮টি। অ্যাসিস্ট দুজনেরই ৪টি করে। গোল্ডেন বুট পেতে হলে ফাইনালে তাই দারুণ কিছুই করতে হবে আর্জেন্টাইন জাদুকরকে। তিন বিশ্বকাপ খেলে এমবাপের মোট গোল এখন ২২টি। ২০১৮ বিশ্বকাপে অভিষেক আসরে দলকে শিরোপা জেতানোর পথে ৪টি গোল করেছিলেন তিনি। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পথে করেছিলেন ৮টি। এর মধ্যে ছিল ফাইনালে হ্যাটট্রিকও। এবার নিজেকে আরও ছাড়িয়ে গেলেন। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ২২টি।

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব আসরে নিজের সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন মেসিও। অবিশ্বাস্য পারফরম্যান্স করে দলকে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে নিয়ে এসেছেন। সব মিলিয়ে বিশ্বমঞ্চে তার গোল ৩৩ ম্যাচে ২১টি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পে বললেন, ফাইনালেও মেসিকে গোল করতে দেখছেন তিনি। ব্যক্তিগত রেকর্ড নিয়েও তার ভাবনা নেই বলে দাবি করলেন, তার হতাশা দল টানা তৃতীয় ফাইনাল খেলতে না পারায়।

তিনি বলেন, “মেসি গোল করবেন (ফাইনালে), এটা নিশ্চিত। আমি শুধু গোল করে চেষ্টা করছি প্রতিবার আমার আমার দলকে জিততে সাহায্য করতে। এটা নিশ্চিত যে, বিশ্বকাপে এতগুলো গোল করলে তা আপনাকে একটি বিশেষ স্তরে উন্নীত করে। কিন্তু আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে রবিবার রাতে (ফাইনাল) ম্যাচটি খেলতে পারলে বেশি খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটা (রেকর্ড) ভালো, কিন্তু আজ আমার মাথায় মূল ভাবনা এটা ছিল না।”

সেমি-ফাইনালে স্পেনের কাছে নাস্তানাবুদ হওয়া ফ্রান্স শেষ পর্যন্ত তৃতীয়ও হতে পারেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই হজম করে বসে তারা চার গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল শোধ করে ঘুরে দাঁড়া দারুণভাবে। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফরাসিরা। ইংলিশরা ম্যাচ জিতে নেয় ৬-৪ গোলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম