ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রূপগঞ্জে ‘পরকীয়া’র জেরে খুন

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সানাউল্লাহ বাদশা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামী মিলে কুপিয়ে হত্যা করেছে ওই প্রেমিককে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা ওই এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করতেন বলে জানা গেছে। রূপগঞ্জ থানায় ওসি তরিকুল ইসলাম জানান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বাদশার। এ নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশি বৈঠকও হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাদশা মুকুলের বাড়িতে যায়। ওই সময় মুকুল ও বাদশার মধ্যে বাগবিতণ্ডা হয়।  একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী বাদশার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এ ব্যবসায়ীকে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলো ঘোষণা দেন। ওসি বলেন, ‘খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম