ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন

#

২৫ মার্চ, ২০২৬,  11:42 AM

news image

মোঃ সামসুল ইসলাম নাঈম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তাতার করে পুলিশ।  এর আগে, সোমবার ভোর ৪ টার দিকে দিকে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন, দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই  এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস । মামলার এজাহার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও  আইনেরমো আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম