ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  4:37 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গোলাম রাব্বী (৩৫) ও আলমগীর (৩৩) নামের আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে। শনিবার (৬ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানান ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে আলমগীর হোসেন ও রাতে গোলাম রাব্বী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলমগীর হোসেনের ৯৭ শতাংশ ও গোলাম রাব্বীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)। আর শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরেক জনের মৃত্যু হয়। বর্তমানে দগ্ধ আরও দু’জন এ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যায়। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম