ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  10:55 AM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়ার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। রবিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তথ্য সংগ্রহ কালে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামলার শিকার সংবাদিক রিপন মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে মাঝিনা এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু তাহের, গোয়ালপাড়া এলাকার আলীর ছেলে সবুজ মিয়া, নায়েব আলীর ছেলে সামিম, মেয়ে শিউলিসহ  অজ্ঞাত আরও ৭-৮ জন জলসিঁড়ি এলাকায় তার ওপর হামলা করে। এ সময় তার গাড়ি ভাংচুরের চেষ্টা করে। পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হামলাকারীদের মধ্যে রোববার রাতে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।  বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রিপন মিয়ার ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম