ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল তিন প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৫,  8:49 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)। এ তথ্য নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে যায়। এতে রাম দাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস পান করে ঢাকায় ফিরছিলেন। তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আর গুরুতর আহত মুন্না ও শান্তকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। ভুলতা ফাঁড়ির এসআই বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাইভেট কারচালক ও  ট্রলিচালককে আটক করা হয়েছে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম