ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:23 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানি মুখী টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কাপড়ের গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার এইচএইচ টেক্সটাইল মিলস নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম বলেন, ‘এইচএইচ টেক্সটাইল কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুন সূত্রপাত ঘটে। মুহুর্তেই পুরো আগুন গোডাউন জুড়ে ছড়িয়ে পরে। আগুনের খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ স্টেশনের মোট ছয়টি ইউনিট অগ্নি নির্বাপণের চেষ্টা চালায়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ’এটা এখনই বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে। তবে গোডাউনের ভেতর বিপুল পরিমাণ কাপড় মজুদ ছিলো বলে জানতে পেরেছি।’ এই বিষয়ে এইচএইচ টেক্সটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান বলেন, ’রাত ৩টার দিকে কারখানার গোডাউনে আগুন লেগেছিলো। গোডাউনের ভেতর শুধু কাপড় ছিলো। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আমরা নির্ধারণ করতে পারিনি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম