ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৯ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  10:27 AM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে আগুন লেগে ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনশেড কারখানায় এই আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সবারই জরুরি বিভাগের চিকিৎসা চলছে। দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা বাতেন মিয়া জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম