ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রূপগঞ্জে কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ১

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  5:18 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার ১৩ বছর বয়সী শ্রমিককে নেশাজাত দ্রব্য খাইয়ে ধর্ষণের ঘটনায় মনির হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁও থানার বারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কারখানা শ্রমিকের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার মনির হোসেন সোনারগাঁও থানার বারগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে। কারখানা শ্রমিকের বাবা মামলার এজাহার উল্লেখ করে জানান,

তার মেয়ে যাত্রামুড়া এলাকায় স্থানীয় একটি স্পিনিং মিলে করেন। গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে তার মেয়ে কারখানায় কাজ শেষে বাড়ি ফিরতে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছিল। এসময় মনির হোসেন জোর করে তার মেয়েকে নেশাজাত দ্রব্য খাইয়ে অজ্ঞাত কোন এক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম