ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

রূপগঞ্জে অটোরিকশা চাপায় স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৪,  9:05 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চাপায় হুমায়িন নামে (৫) বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত হুমায়িন নেত্রকোনা জেলার মোমেন মিয়ার ছেলে। মোমেন মিয়া ভায়েলা বটতলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে ভায়েলা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে এর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত হুমায়িনের মা হালিমা বেগম কিডস স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে হুমায়িন তার মায়ের কাছে গেলে তাকে লাইব্রেরিতে বসতে বলেন। পরে সে লাইব্রেরিতে না বসে রাস্তায় উঠে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম