ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের বেদনায় পুড়লো নেপাল

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৪,  4:51 PM

news image

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ার খুব কাছেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডোবাতে হলো তাদের। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই সাক্ষাৎ হয়নি এ দু'দলের। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে প্রথম সাক্ষাতে নেপালকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।  শেষ ওভারে নেপালের দরকার ছিল ৮ রান। বার্টম্যানের প্রথম দুইটা বল ব্যাটে লাগাতে পারেনি গুলশান ঝা। তৃতীয় বলটা ওয়াইড লেংথে ইয়র্কার। কভার দিয়ে বাউন্ডারিতে পাঠান ঝা। উল্লাসে ফেটে পড়ে নেপালের সমর্থকরা। পরের দুই বল থেকে ২ রান। শেষ বলটা ব্যাটেই পারলেন না ঝা। তাতেই তীরে এসে তরী ডুবে নেপালের। ১ রানে হারের বেদনায় পুড়ে রোহিত পাউডেলের দল। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানে থামতে হয় দক্ষিণ আফ্রিকাকে। জবাবে ওপেনিং জুটিতে দারুণ শুরুর পরও ৭ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে নেপালের ইনিংস। ১২০ বলে ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা দুর্দান্ত করে নেপাল। উদ্বোধনী জুটিতেই ৩৭ রান তুলে নেন কুশাল ভুরতেল ও আসিফ শেখ।১৩ রান করা কুশাল আউট হতেই ব্যাটিং ধ্বস নামে নেপালের ইনিংসে। বিদায় নেন অনিল শাহ (২৭) ও দীপেন্দ্রি সিং আইরে। বিশেষ করে অনিল শাহ বিদায় নিতেই ধস শুরু হয় নেপালের ব্যাটিংয়ে। সহজ ম্যাচ হয়ে ওঠে কঠিন। আসিফ শেখকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। আসিফও দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে একই পথ ধরেন। ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে নেপালের লক্ষ্যমাত্রা। শেষে হার নিয়েই মাঠ ছাড়তে হলো আইসিসির সহযোগী দেশটিকে। এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল। এই ম্যাচে নেপালের জার্সি গায়ে নেমেছিলেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম