ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রিয়ালকে বিদায় বললেন কাসেমিরো

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  4:26 PM

news image

রিয়ালে মাদ্রিদের সাথে ৯ বছরের সম্পর্কচ্ছেদ করলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ৭০ মিলিয়ন ইউরোতে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। সোমবার (২২ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। একটা সময় কেঁদে ফেলেন। তার কান্না দেখে কেঁদে ফেলেন তার স্ত্রী ও মেয়ে। এই দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলোত্তি। ধরে আসা গলায় বক্তব্য দিতে গিয়ে কাসেমিরো জানিয়েছেন একদিন রিয়াল মাদ্রিদে ফিরে আসবেন এবং দেখাবেন এই ক্লাবকে কতটা ভালোবাসেন তিনি। কাসেমিরো বলেন, ‘আপনারা সবাই জানেন আমি আলোচনায় আসতে পছন্দ করি না। মনোযোগ আকর্ষণের চেষ্টা করি না। এখন আমি যা বলবো সেটা হৃদয় থেকে বলবো। যখন আমি ও আমার স্ত্রী এখানে আসি, তখন কিন্তু আমরা কাউকেই চিনতাম না। এটা ছিল আমাদের জন্য একটি নতুন দেশ। একটি নতুন ক্লাব। যেখানকার অধিকাংশ মানুষই আমাদের চিনতো না। আর সেখানেই আমরা আমাদের জীবন সাজিয়েছি। রিয়ালকে ভালোবেসেছি।’ তিনি আরও বলেন, ‘আজকে আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই— একদিন আমি রিয়াল মাদ্রিদে ফিরে আসব এবং দেখাব এই ক্লাবকে কতোটা ভালোবাসি। ভবিষ্যতে এই ক্লাবকে সাহায্য করতে চাই।’ আগামী শনিবার সাউদাম্পটনের বিপক্ষে রেড ডেভিলসদের জার্সি গায়ে তার অভিষেক হওয়ার কথা রয়েছে কাসেমিরোর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম