ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রিয়ালকে পাত্তাই দিল না জুভেন্টাস!

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  5:37 PM

news image

প্রাক মৌসুমের ম্যাচে এবার জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আগের প্রীতি ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা। এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির দলের স্ট্রাইকার ময়েস কিন খেলা এক মিনিট হতেই গোল করেন। এরপর ম্যাচের ২০ মিনিটে লিড ২-০ করে ওল্ড লেডিরা।  প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র এক গোল শোধ করে দলকে ম্যাচে ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান তরুণ। দ্বিতীয়ার্ধে শুরু হয় লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরার লড়াই। কিন্তু জুড বেলিংহ্যাম-রদ্রিগোরা সেটা পারেননি। বরং ম্যাচের যোগ করা সময়ে ডুসন ভ্লাহোভিক গোল করে দলকে বড় জয় এনে দেন। রিয়াল মাদ্রিদ অবশ্য শুরুর একাদশে নিয়মিত খেলোয়াড়দের রাখেনি। ভিনির সঙ্গে ফ্রন্ট লাইনে ছিলেন জোসেলু। রক্ষণে ছিলেন লুকাস ভাসকেস, এরিক গার্সিয়া, রুডিগার ও ন্যাচো। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, ভালভার্দেরা মাঠে নামলেও গোল পায়নি রিয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম