ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রিমান্ড শেষে কারাগারে সেই বায়েজিদ

#

০৬ জুলাই, ২০২২,  3:59 PM

news image

পদ্মা সেতুর নাট খুলে টিকটক ও ভিডিও করা বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত। বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সামসুল আলম তার জামিন আবেদন নাকচ করে এ রায় দেন। জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন এক যুবক। পরে জানা যায়, বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজিদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। আদালত পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, গত ২৭ জুন বাইজীদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে ৭ দিনের রিমান্ডে পাঠান। আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আজ বুধবার আদালতের আদেশে আমরা ক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে জজ আদালতে জামিনের আবেদন করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম