ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

রিটার্ন দাখিল সাড়ে ২৮ লাখ, কর আদায় ৪১০০ কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  10:34 PM

news image

আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল ১ জানুয়ারি। এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। যার বিপরীতে আয়কর এসেছে ৪ হাজার ১০০ কোটি টাকা। গত বছরের একই সময় হিসাবে এবারের রিটার্ন দাখিল প্রবৃদ্ধির হার ২৩. ৯৮ শতাংশ। আর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৯৬ শতাংশ। গত বছর এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। যার বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকা।  এছাড়া রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজারের বেশি।  সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ব্যক্তি রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম