ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

রিজিয়ন কমান্ডার বিজিবি এবং ফ্রন্টিয়ার আইজি বিএসএফ পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২২,  12:58 PM

news image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রিজিয়ন সদর দপ্তর, সরাইল-এর ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, বিজিবি (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর) এবং ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ (মেঘালয়, মিজোরাম ও কাচার, গৌহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন গতকাল শুরু হয়েছে। অদ্য ৩০ মে ২০২২ তারিখ দুপুরে সিলেটে ৪ দিনব্যাপী (৩০ মে-০২ জুন ২০২২) এ সীমান্ত সম্মেলন শুরু হয়। ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী সুমিত শরণ, আইপিএস (Shri Sumit Sharan, IPS)-এর নেতৃত্বে ০৬ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সম্মেলনে যোগদান করেছেন। অপরদিকে, বিজিবি’র রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী (Brigadier General Tanvir Gani Chowdhury)-এর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি'র উর্ধতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও রয়েছেন। সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ ইত্যাদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে । উল্লেখ্য, সম্মেলন শেষে আগামী ০২ জুন ২০২২ তারিখে বিএসএফ প্রতিনিধিদল ভারতে প্রত্যাবর্তন করবেন।-প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম