ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৪,  6:29 PM

news image

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পেছানো হয়েছে। সিআইডি প্রতিবেদন দাখিল না করায় মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরের দিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম