ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  11:21 AM

news image

ছবি : সংগৃহীত

অবরোধের দ্বিতীয় দিনে সরকারে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তারা বেশকিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার দমন-নিপীড়ন চালিয়ে বিএনপির আন্দোলনকে থামাতে পারবে না। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং আমাদের নেতাকর্মীরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেন, জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের মন্ত্রীরা এখন আবোলতাবোল বলছেন। কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতিসন্নিকটে। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূঁইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম