ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

রায়পুরায় পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২২,  9:55 AM

news image

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়কের হাসনাবাদের করিমগঞ্জে এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রায়পুর থানার আজিজুর রহমান জানান, নরসিংদী থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে রায়পুর থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ৪ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে এক নারী। নিহতরা হলেন রায়পুরা আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫) ছিদ্দিক মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮) ও রাযপুরার বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬)। আহত নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি জব্দ ও মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম