ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত নেই, সম্পর্ক অবনতির দায় লন্ডনের: মস্কো আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়পুরায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  11:10 AM

news image

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় রাস্তার পাশে চলাচলরত চার পথচারীকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এর আগে কাভার্ডভ্যানটি চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও হাসপাতালে নিলে আরও একজন মারা যায়। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ডভ্যানটির চালক মেশিনঘর এলাকায় পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। এতে করে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম