ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২১,  10:57 AM

news image

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় নারীসহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলার চরাঞ্চলের কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে  নিহতরা হলেন, কাচারিকান্দি এলাকারা মরফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করছিলো। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হয়। এ সময় গুরুত্বর আহত গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই ছোট শাহ আলম গ্রুপের হিরণ মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়। পরে আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আরটিভি নিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম