ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রায়পুরায় আগুনে পুড়ল ১০ দোকান

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২২,  10:38 AM

news image

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৮ থেকে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার (১১ মে) সকালে রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ মে) দিনগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মঙ্গলবার (১০ মে) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চালের গোডাউন, মাছের আড়তসহ ৮ থেকে ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় একজন জানান, এলাকার মাইকিং করার পর সঙ্গে সঙ্গে ১টা ২০ মিনিটে দৌড়ে বাজারে আসি। আনুমানিক ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত সম্ভবত মাছের আড়ত দোকান থেকে হতে পারে। রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, এ সংবাদ পেয়ে পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম