ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজ বন্ধ করলেন ইউএনও

#

০২ নভেম্বর, ২০২৫,  10:20 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের নয়ারহাট এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করায় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান। রবিবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার উপজেলার নয়ারহাট বাসস্ট্যান্ড থেকে বাজারের ভিতর দিয়ে চাকলগ্রাম তিন রাস্তার মোড় পর্যন্ত চলা রাস্তার কাজে নিন্মমানের ইট, বালু ও পুরাতন ইট দিয়ে কাজ করছিলেন মোঃ মিরাজ হোসেনের মালিকানাধীন মুরাদ এন্টারপ্রাইজের লোকজন। 

রাস্তার কাজের দায়িত্বে থাকা আব্দুল কুদ্দুছ বলেন, আমি বরিশাল থেকে ট্রেড লাইসেন্স নিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করছি। এখানে ব্যাবহার করা গল্পগুলো বৃষ্টিতে সামান্য নষ্ট হয়ে গেছে এবং অনেকদিন ফেলে রাখায় শেওলা পড়েছে। তবে রাস্তায় ব্যবহার করা ইটগুলো এক নাম্বার বলে দাবি করেন। 

স্থানীয়রা জানায়, নিন্মমানের ইট, বালু , রাবিশ দিয়ে কাজ করায় রাস্তা নির্মাণের করনে এখনি রাস্তায় ফাটল দেখা দিয়েছে। আমাদের ট্যাক্স এর টাকায় নির্মাণ করা রাস্তায় অনিয়মের কারণে ৩ মাস যাওয়ার আগেই তা নষ্ট হয়ে যায়। যার জন্য দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয় জনগনকে। যারা এই ধরনের অনিয়ম করে কাজ করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসীরা। 

মুক্তিযুদ্ধা আওলাদ হোসেন বলেন, নির্মাণাধীন রাস্তাটির অপরপ্রান্তে ৭ দিন আগে ঢালাই করা হয়েছে। কোন পানি না দিয়ে শুধু ঝুট বিছিয়ে রাখায় সেখানে ফাটল দেখা দিয়েছে। এই ধরনের অনিয়মকারী ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করার দাবী জানান তিনি। 

স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তাটির দেখভালের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে ম্যানেজ করে সাবকন্ট্রাক্টর নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করছে। এর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে কোন নজরদারী করছেনা আব্দুর রাজ্জাক। কমিশন খেয়ে কাজের দেখভাল না করায় ঠিকাদার নয়ছয় করার সুযোগ পেয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মিরাজ হোসেন বলেন, আমরা প্রথমে পুরাতন ইট দিয়ে কাজ করায় সেটি বন্ধ করে দেয়া হয়। এখন নতুন ইট দিয়ে কাজ করছি তবুও স্থানীয়রা কাজের মান খারাপ হওয়ার অভিযোগ করেছেন। ইউএনও যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আমরা আর কাজ করবো না। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ঠিকাদারের লোকজনকে তাদের কাগজপত্র নিয়ে উপজেলায় আসতে বলেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম