ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয় : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  8:04 PM

news image

সড়ক দুর্ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করুন। আর যারা দোষী, অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে।’গণভবন থেকে আজ বুধবার সকালে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ধানমন্ডি-২৭ নম্বরে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, সড়ক দুর্ঘটনায় দোষীদের খুঁজে বের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে। সঙ্গে সঙ্গে দোষীদের খুঁজে বের করা হয়েছে। আর, সব জায়গায় ভিডিও ফুটেজ আছে। যেকোনো সময় যে অপরাধ করছে, তাদের ধরে ফেলা খুব একটা কঠিন হচ্ছে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই সেটা করা হচ্ছে।’ শেখ হাসিনা আরও বলেন, ‘ভবিষ্যতে গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া... যারা করবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হবে, সে গাড়িতে যদি কেউ মারা যায় বা পোড়ে, তাহলে এ ক্ষেত্রেও কঠোর শাস্তি দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।’ নারী ও শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু এবং সরকারের উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের নারীদের সমাজে প্রতিষ্ঠা এবং সমঅধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’ এ সময় করোনার নতুন ঢেউ সম্পর্কে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাটে চলাচল করতে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম