ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

রাস্তার জন্য গৃহবন্দী প্রায় ১০ থেকে ১৫টি পরিবার

#

২০ মার্চ, ২০২৪,  9:12 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের ১০ থেকে ১৫ টি পরিবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ থাকার কারণে গৃহবন্দীর মত জীবন যাপন করছে। ভুক্তভোগীরা বলছেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড় দিয়েই আমাদের পুর্বপুরুষরা চলাফেরা করে আসছিল আমরাও করছি কিন্তু ৮/১০ বছর যাবত এই খালেরপাড় দিয়ে আমাদেরকে আর যেতে দিচ্ছে না পাশের বাড়ির ২/৩ টা পরিবার,ওরা বলছে এই খালের পাড় না কি তাদের ব্যক্তিগত সম্পত্তি।তাই ঐ জায়গায় খোলা বাথরুম দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে রাখছে। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ মাননীয় ইউএনও মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট লিখিত আবেদন করি, উনারা ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করতে বলেন কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান কোন সমাধান করে দিতে পারে নাই। ভুক্তভোগীরা বলেন এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়ে গুলো ঠিকমত স্কুলে যেতে পারে না,বিয়ে দিতে গেলে রাস্তার জন্য বিয়ে ভেঙে যায়,এমতাবস্থায় আমরা গৃহবন্দীর মত জীবন অতিবাহিত করছি। পাশের বাড়ির নামপ্রকাশে অনিচ্ছুক একজন মহিলা বলেন, বেশ কিছু দিন আগে তাদের বাড়ির এক মেয়েকে দেখতে আসছিল ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হলেও রাস্তার জন্য তারা আত্বীয়তা করতে আগ্রহ দেখায় নাই।তারা এই রাস্তার জন্য খুবই কষ্ট করে আসতেছে। ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন,আমি আমার মেম্বার আবু মিয়াকে নিয়ে চেষ্টা করছি গৃহবন্দী মানুষ গুলোর পথের ব্যবস্থা করতে কিন্তু পারি নাই। এখানে খাস জায়গা আছে ২০-২৫ ফুট এই জায়গাটুকু অবৈধ ভাবে শামীম এবং ডালিম দখল করে আছে। ওরা আসলেই অশৃঙ্খল মানুষ, আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরাও জানে।এটাও সত্য যে অসহায় মানুষ গুলো আসলেই গৃহবন্দীর মত জীবন যাপন করে আসছে,আমি চাই সরকার এর একটা সু-ব্যবস্থা করে দিবে এই দাবী রাখি। ওয়ার্ড মেম্বার আবু মিয়া বলেন, আমি ২/৩ বার তাদের বাড়িতে গিয়েছি কিন্তু কোন সমাধান করে দিতে পারিনি, কারণ শামীম এবং তার ভাই বোন গুলো খুবই অশৃঙ্খল, তাদের আচরণে বুঝতে পারি খুন খারাপি হতে পারে এই ভয়ে আমি আর যাই নাই। এই অসহায় মানুষ গুলো ৮-১০ বছর যাবত এই রাস্তার জন্য খুবই কষ্ট করছে।এখন তারা পাশের বাড়ির হিন্দু সম্প্রদায়ের লোকদের অনুরোধ করে তাদের জায়গা দিয়ে চলাফেরা করছে। আমি প্রশাসনের নিকট অনুরোধ রাখলাম উনারা যেন এই ১০-১৫টি পরিবারের রাস্তার সমস্যাটা সমাধান করে দেন।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম