ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  12:23 PM

news image

রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেয়া হবে।’ রাস্তায় দোকানপাট বসতে দেয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ যত প্রভাবশালী হোক চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নত করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম