ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাষ্ট্রবিরোধীদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  3:59 PM

news image

যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত তাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন,

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সে ব্যাপারে সঠিক ও সার্বিক তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকসক্ত রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম