ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত যে কারণে দল নির্বাচন থেকে নিজেকে দূরে রাখেন তামিম দেশে মহামারি আকার ধারণ করেছে প্রাইভেট টিউশন : গণশিক্ষা প্রতিমন্ত্রী জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩ ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে আইনের শর্ত উপেক্ষা করে একের পর এক পৌরসভা সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৬,  12:44 PM

news image

‎রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ ও সময় ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।

ইসি সচিব আরও জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। তিনি নিশ্চিত করেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলেও জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কেবল নির্বাচনের তফসিলটি প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম