ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রাষ্ট্রপতির সংলাপে যাবেন আ.লীগের যে ১০ নেতা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  11:37 AM

news image

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশ নিতে ১০ জনের প্রতিনিধি দল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। তবে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমও হতে পারে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এর আগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণের তথ্য জানানো হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। যদিও বিএনপি, সিপিবিসহ পাঁচটি দল সংলাপ বর্জন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম