ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রাশেদ খান মেনন ফের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  2:07 PM

news image

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত ২২ আগস্ট বিকেলে গুলশানের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ রাশেদ খান মেননকে আটক করে নিয়ে যায়। পরে রাতে নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আদালতে তোলার পর পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে আদাবর থানায় করা মামলায় মেননকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাশেদ খান মেনন প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি বরিশাল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম